ঢাকাFriday , 17 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দৈনিক সূপ্রভাত সম্পাদক একেএম আনিসুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 December 2021, 22:38

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চায়না বাংলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর একেএম আনিছুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ব্যবসায়িক কাজে এবং শারিকরী চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তিনি দুবাই গমন করেন। আগামী ২০ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে আকস্মিক অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। বাংলাদেশ সময় বেলা ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *