ঢাকাFriday , 17 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 December 2021, 23:20

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ.কে.এম আনিছুর রহমান বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অনুমান দুপুর ১টার দিকে দুবাইতে একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী—রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আনিছুর রহমান একজন খুবই ভাল মনের মানুষ ছিল। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে। আমি ভাবতেই পারছিনা আনিছ আর আমাদের মাঝে নেই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন’। এদিকে সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *