ঢাকাWednesday , 15 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির নিখোঁজ কলেজ ছাত্র প্রান্তর সন্ধান চায় তার পরিবার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2021, 23:16

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের কলেজ শিক্ষার্থী ফরহাদ মাজহার (প্রান্ত) কে গত ৬ দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার তাকে খুঁজে পেতে তার পিতা আগরদাড়ী গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল আশাশুনি খানায় লিখিত সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৫৬৮ ও তারিখ-১৫/১২/২১ ইংরেজি। ডায়েরি সূত্রে জানাগেছে, ফরহাদ মাজহার প্রান্ত (১৯) খুলনা পলিকেটনিক ইন্সটিটিউট এ ইলেকট্রিক্যাল বিভাগের ২য় সেমিস্টারে পড়ালেখা করে। গত ১০ ডিসেম্বর শুক্রবার আনুমানিক দুপুর ২.৩০ টার দিকে সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়।

এরপর সন্ধ্যা ৭ টার দিকে সে খুলনায় পৌছাইয়াছে কিনা জানার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে রিং দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে খালিশপুর থানার বৈকালীতে যে ছাত্রাবাসে ঐ শিক্ষার্থী থাকে সেখানে খোঁজ নিলে সে ঐখানে যাইনি বলে জানানো হয়। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার খোঁজ পাওয়া যাইনি। হালকা শারীরিক গড়ন ও আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ফর্সা রঙের ঐ শিক্ষার্থীর বাড়ি থেকে বের হওয়ার সময় কালো শার্ট ও আকাশি রঙের জিন্স প্যান্ট পরা ছিল। এছাড়াও ঐ শিক্ষার্থীর ডান পায়ে হাটুর নীচে বড় কাটা দাগ রয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *