ঢাকাWednesday , 15 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্র আহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2021, 23:05

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজিব তার মোটর সাইকেলে আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্টর ছেলে এসএসসি ফল প্রার্থী অন্তর ও শিক্ষক আসিফ ইকবালের ছেলে এইচএসসি ফল প্রার্থী প্রিয়কে নিয়ে আশাশুনি থেকে চাম্পাফুলের দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্স অফিসের সামনে দিয়ে বাইপাস সড়ক মাঝ বরাবর ক্রস করে চাম্পাফুল সড়কে নামার পূর্বেই বড়দলের দিক থেকে আসা ট্রাক (খুলনা মেট্রো-১১- ০৪১৬) তাদেরকে ধাক্কা দিলে মটর সাইকেলটি পাশের পুকুরে গিয়ে পড়ে।

মোটর সাইকেলের পিছনে থাকা প্রিয় সড়কের পিলারে আঘাত প্রাপ্ত হয়। তাদেরকে ফায়ার ব্রিগেটের গাড়িতে করে দ্রæত আশাশুনি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরতর হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *