ঢাকাMonday , 13 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 December 2021, 21:50

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, গৌরাঙ্গ গাইন, শাহজাহান আলি, আবু সেলিম, ইদ্রিস আলি ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন।

সভায় স্বাস্থ্যবিধি মেনে করোনা ও ওমিক্রন প্রতিরোধ, ১৪ ও ১৬ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন, এজন্য বরাদ্দকৃত ২০০০ টাকা দিয়ে দৃশ্যমান পুরস্কার প্রদানের ব্যবস্থা করা, প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় দিবসে সঠিক মাপ ও রং এর পতাকা ব্যবহার, ডিজিটাল হাজিরা ১৮ ডিসেম্বরের মধ্যে অনলাইন নিশ্চিত করা, উন্নয়ন মূলক কাজে গুণগত মান বজায় রেখে যথা সময়ে কাজ শেষ করা, শিক্ষার্থী মূল্যায়ন ও প্রোফাইল তৈরি, শিক্ষক কল্যাণ ট্রাষ্ট চাঁদা প্রদান, কাব কার্যক্রম সচল রাখতে কাব রেজিষ্ট্রেশন নবায়ন ও কাব দল গঠন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *