ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনি’র ৮৩তম জন্মবার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2021, 22:07

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর ) বিকেল ৪টায় সদর উপজেলা যুবলীগের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হোসেন প্রমুখ। আলোচনা সভা পরবর্তী এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, খোরশেদ আলম রিপন, মাসুদ রানা, আফজাল খান, আজমির হোসেন বাবু, গোলাম মোস্তফা, ইউনুস, আলমগীর হোসেন পপ্রুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মঈনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *