ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2021, 22:27

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম।

সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বৈশ্বিক করোনা পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন, আগামী ২০২১ শিক্ষা বর্ষে বার্ষিক কর্ম-পরিকল্পনা, জেলা শিক্ষক সমিতির নির্বাচনে প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহ- সভাপতি চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম মমতাজউদ্দিন,কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়,নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজোয়ান হারুন, যুগ্ম সম্পাদক ডা: মুজিব রুবী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস,ক্রীড়া সম্পাদক মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্রীড়া মো: সাইফুল ইসলাম, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী,কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজমুল ইসলাম,বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *