ঢাকাWednesday , 1 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দৈনিক নবচেতনা ও খুলনাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 December 2021, 21:44

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় দৈনিক নবচেতনা পত্রিকার ৩০ তম ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরার পলাশপোলে পত্রিকা দুটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম। প্রধান অতিথির তার বক্তব্যে পত্রিকা দুটির সার্বিক মঙ্গল কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি আরো বলেন, আমরা কোন সাংবাদিকের সুনাম এবং প্রশংসা দেখে কেউ যেনও ঈর্ষান্বিত না হই এবং তাকে যেন ক্ষতি করার চেষ্টা না করি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দৈনিক করতোয়া পত্রিকার সেলিম রেজা মুকুল, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার পত্রিকার উপ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সহ সম্পাদক রুবেল হোসেন, দৈনিক যুগের বার্তা পত্রিকার সহ সম্পাদক প্রোফেসর রজব আলী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার মো. মীর আবু বক্কার, দৈনিক রাজপথের দাবী পত্রিকার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রভাষক নাজমুল হক, দৈনিক বর্তমান পত্রিকার জাহিদ হোসেন, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক অগ্রসর পত্রিকার আশরাফুজ্জামান মুকুল , দৈনিক মুক্তখবর পত্রিকার মনিরুজ্জামান মনি, দৈনিক দেশ সংযোগ পত্রিকার আমিরুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শহিদুল ইসলাম শহিদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মো. ইব্রাহিম খলিল, দৈনিক গণমুক্তি পত্রিকার আবির হোসেন লিয়ন, দৈনিক স্বদেশ পত্রিকার মোতাহার নেওয়াজ মিনাল, দৈনিক সোনালী বার্তা’র শফিকুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আব্দুস সালাম, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মো. কামাল উদ্দীন সরদার, দৈনিক আজকের জনবানী পত্রিকার মো. গোলাম মোস্তফা, সাংবাদিক মো. অহিদুজ্জামান, সাংবাদিক মো. আব্দুল মাতিন, সাংবাদিক মো. রবিউল ইসলাম, সোহাগ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মো. আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *