ঢাকাWednesday , 1 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীতে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের পথসভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 December 2021, 21:47

কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) বিকাল ৫টায় ইউনিয়নে জয়াখালী এলাকায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের সাথে মাহবুব খোকন, আবুল মোড়ল, আমজাদ শেখ, শফিকুল, এশারাত খোকন, নুর ইসলাম, গোলাম ফারুক, সুবেন্দ্র, হারুন সরদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমকে নিয়ে কবিতা আবৃতি করেন ডা. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলম বলেন, আমি জনগণের চাওয়া পাওয়া মূল্যায়ন করতে চাই। আমি নির্বাচিত হলে পাঁচ নং কৈখালী ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিশেষ করে কৈখালী ইউনিয়নের অবহেলিত রাস্তা সহ সকল প্রকার উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নে কোন রকম মিথ্যা মামলা হামলা হতে দেব না। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *