ঢাকাMonday , 29 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সাড়ে ৫৪ লাখ টাকার চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 November 2021, 21:35

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুক‚লে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে এ চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু মৃত্যুর পর দেশের উন্নয়ন থমকে গিয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়ে আসছে জননেত্রী শেখ হাসিনা সরকার। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এ সহায়তার চেক বিতরণ করা হচ্ছে।”

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, ওবায়দুর রহমান লাল্টু, এস এম মাকসুদর রহমান মুকুল, মো. আব্দুল হাকিম, মো. মহিতুর রহমান, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মতিয়ার রহমান গাজী, রোজিনা ইসলাম কান্টু, হিসাব কর্মকর্তা আবু হুরায়রা প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ৬০৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৫৪ লক্ষ ৬১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।

ক্যাপশন : স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনূকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *