ঢাকাMonday , 29 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে নবীন বরণ ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 November 2021, 21:48

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এইচ.এস.সি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ নভেস্বর) দুপুরে কলেজ চত্বরে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক জ্যোতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের দাতা সদস্য সুপার মাওলানা মোহসীনুল ইসলাম, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, নবীন বরণ ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, প্রভাষক মামুন রেজা ও প্রভাষক সালেহা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ২৫৭ জন এইচ.এস.সি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় ও ৩৫১ জন একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়। সেই সাথে ২৫৭ জন এইচ.এস.সি ২০২১ পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

ক্যাপশন : সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এইচ.এস.সি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক জ্যোতিসহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *