ঢাকাMonday , 29 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শাহনেওয়াজ ডালিম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 November 2021, 21:51

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা,সাবেক বাংলাদেশ আওয়ামীগ আশাশুনি উপজেলা যুবলীগের আহŸায়ক,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক,বার বার নির্বাচিত বর্তমান ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম খাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।

সোমবার(২৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় তিনি ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যাালয় থেকে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে এ মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে খাজরা ইউপি চেয়ারম্যান শাহওেনয়াজ ডালিম জানান, আমি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

দলের দুঃসময়ে ছিলাম,আছি,থাকব। আমি দুই দুই বার জনগণের ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। তিনি আরও বলেন জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী আমার অভিভাবক। বর্তমান সরকারের উন্নয়ন এবং আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে আবারও চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করতে চাই। তিনি যাতে দলীয় মনোনয়ন পেয়ে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া আর্শীবাদ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *