ঢাকাSaturday , 27 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা ও কালিগঞ্জের আ.লীগের ৯ বিদ্রোহী প্রার্থী সাময়িক বহিষ্কার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 November 2021, 22:33

মীর খায়রুল আলম : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার দেবহাটা উপজেলার ৫টি এবং কালিগঞ্জ উপজেলার ১২টি মোট ১৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ৯ প্রার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা। বিগত ২১ নভেম্বর বিদ্রোহী প্রার্থীদের বরাবর এসব পত্র প্রেরণ পূর্বক জেলা ও কেন্দ্রকে অবহিত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বহিষ্কৃতদের তালিকায় নাম এসেছে দেবহাটা সদর ইউনিয়নের নজরুল ইসলাম তিনি ছিলেন প্রস্তাবিত উপজেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা ও দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবু বক্কর গাজী। এছাড়া কুলিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রাণ নাথ দাস।

অপরদিকে কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে ৫জন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট ও মনিটরিং কমিটির আহŸায়ক কাজী আব্দুর রহমান জানান, দক্ষিণ শ্রীপুরের প্রশান্ত কুমার সরকার, চাম্পাফুল ইউনিয়নের আব্দুল লতিফ মোড়ল, তারালী ইউনিয়নের শফিকুজ্জামান খোকন, ধলবাড়িয়া ইউনিয়নের গাজী শওকাত হোসেন ও ভাড়াশিমলা ইউনিয়নের নাজমুল ইসলাম নাইম। এছাড়া আওয়ামী লীগের নাম ব্যবহার করে অনেকে প্রার্থী হলেও দলের কোন স্থানে সুনির্দিষ্ট কোন পদ না থাকায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা সম্ভব হয়নি।

এসব বিষয়ে আগেই কথা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাথে। তিনি জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের তালিকা করে তাদের সাময়িক বহিষ্কারের পত্র প্রেরণের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের বলা হয়েছে। যথা সময়ে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু শুক্রবার রাতে ফোন বন্ধ থাকায় পুনরায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফজলুল হক জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হককে সাময়িক বহিষ্কারের ব্যাপারে আমি জানি এছাড়া অন্যদের বহিষ্কারের বিষয়ে আমি অবগত নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *