ঢাকাFriday , 26 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাহান প্রিন্টিং প্রেসের ম্যানেজিং ডাইরেক্টর’র মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2021, 22:43

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সরকারি কলেজ সাবেক ডেমোনেস্ট্রেটর (রসায়ন বিভাগ) ও জাহান প্রিন্টিং প্রেসের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলহাজ্ব ফজলুর রহমান বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা অনুমান ৬টা ১৫ মিনিটের সময় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে এমপি রবি বলেন, আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি খুবই ভাল মনের মানুষ ছিলেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এদিকে আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে শহরের পলাশপোল গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *