ঢাকাWednesday , 24 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জনতা ব্যাংকের ব্যবসায়িক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 November 2021, 21:53

জনতা ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা এরিয়ার ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকটির সাতক্ষীরা এরিয়া অফিসে এরিয়া প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ছগীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে একই কার্যালয়ের এজিএম মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক মোঃ হামিদুল হক ব্যাংকের বিভিন্ন অর্জন তুলে ধরে ২০২১ সনের লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি ও জেনারেল ম্যানেজার ছগীর আহমেদ ব্যবস্থাপকদের সাথে শাখাভিত্তিক আলোচনা সভা পরিচালনা করেন। তিনি আসন্ন হিসাব সমাপনীতে বিভিন্ন ব্যবসায়িক সূচকে প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় এরিয়াটির ১৪টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *