ঢাকাWednesday , 24 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আবু সাইদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 November 2021, 21:38

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আবু সাঈদ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী আবু সাইদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মীর খায়রুল কবীর।

তিনি জানায়, মুরারীকাটি গ্রামের গৃহবধূ লাবনী খাতুনের মৃত্যুর ঘটনায় নিহতের মা’ একই উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামের খন্দকার ইসরাইল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন ওরফে সেলি (৩৮) বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন , মামলা নং ৩৬(১১)২১। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত যুবককে মুরারীকাটি গ্রামের মধ্যে থেকে আটক করা হয়। আটককৃত যুবককে মামলা আইনের মাধ্যমে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গৃহবধূর ময়না তদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার বাদী সেলিনা খাতুন ওরফে সেলি থানায় দায়ের করা অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানায়, তার একমাত্র মেয়ে লাবণী খাতুন (১৯) এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে দেড় বছর পূর্বে বিবাহ করে আবু সাঈদ। বিবাহের কিছুদিন পর থেকে তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো অভিযুক্ত যুবক, অধিকাংশ সময় মারপিট করে জখম করতো। কয়েকবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে নির্যাতন করে আসছিল। গত ২১ নভেম্বর রাত ৮টার দিকে আমার মেয়ে ফোন করে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে রাতে কথাও বলে।

নিহতের মা’ আরও বলেন, ২২ নভেম্বর রাত ২টার দিকে আমার জামাই আবু সাঈদ ফোন করে বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। প্রথমে তিনি বিশ্বাস করেন নি। কিছুক্ষণ পর ফোন করে জানায়, তোমার মেয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। তখন তিনি তার স্বামীকে সাথে নিয়ে কলারোয়া সরকারি হাসপাতালে গিয়ে দেখেন জরুরি বিভাগের বেডের উপর তার মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। আমার মেয়েকে তারা পিটিয়ে হত্যার পরে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনার তদন্ত পূর্বক সঠিক বিচার চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *