ঢাকাTuesday , 23 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ফুটবল দল গঠনের লক্ষে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 November 2021, 22:04

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শন পূর্বক পূর্বের ন্যায় “বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২১” এর খেলা আগামী ০৩ ডিসেম্বর ২১ তারিখ থেকে শুরু হবে। উক্ত খেলায় অংশগ্রহণের জন্য সাতক্ষীরা জেলা দল গঠনকল্পে সাতক্ষীরা জেলার সকল ফুটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম আগামী ২৭ নভেম্বর সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাছাই কার্যক্রমে অংশগ্রহণেচ্ছুক সকল খেলোয়াড়দের খেলোয়াড়ী সরঞ্জামসহ স্টেডিয়ামে উপস্তিত হতে হবে এবং খেলোয়াড়দের কোন টিএ ডিএ প্রদান করা হবে না। বিস্তারিত তথ্যের জন্য ইকবাল কবির খান বাপ্পি- ০১৭৬২৬৮২২৪৯ , মাসুদ আলী ০১৭১৩ ৯০৬৫১৬, খন্দকার আরিফ হাসান প্রিন্স ০১৭১১ ৪৪৮৮৭৫ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হল।

খেলোয়াড়দের নামে তালিকা :
গোল কিপার : কাবিজ, বিদ্যুৎ, ওয়েজ কুরুনি, ফরহাদ, কামাল। ডিফেন্স: মামুন, রাসেল, সাইফুল(বিকেএসপি), জাহিদ, আরিজ, বিপ্রজিত, সুকান্ত, রাশেদ, মাহফুজ রানা, লিটন, শাহীন, সুমন, সাচ্চু, সেলিম, সাইদুল। মিডফিল্ড: মহানন্দ, সাদ্দাম, আতা, আব্দুল্লাহ, সাগ, আরিফ, সারাফাত, রিমু, সবুজ, বাদশাহ(বিকেএসপি), উজ্জল। স্টাইকার: মারুফ, সুমন, বেল্লাল, জাহিদ, জাকির, মোহন, মিয়ারাজ, হাবিবুল্লাহ, মিলন, সিদ্দীক, শামিম, সাব্বির। উপরোক্ত খেলোয়াড় ছাড়াও সাতক্ষীরা জেলার সকল খেলোয়াড় এই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *