ঢাকাTuesday , 23 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কৃষি মাঠ দিবসের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 November 2021, 21:56

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন উপলক্ষে কৃষি মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বড়দল বাজার চান্নীতে আশাশুনি কৃষি পণ্য উৎপাদন অ্যাসোসিয়েশনের আয়োজনে সুশীলন এর সহযোগিতায় সলিডারিটিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, সলিডারিটিস ইন্টারন্যাশনালের সাতক্ষীরা জেলার ডোনার প্রতিনিধি মিজানুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী টিপু সুলতান, সহকারি জেলা সমন্বয়কারী দেব রঞ্জন বিশ্বাস। এসময় সাংবাদিক শফিকুল ইসলাম, ইউনিয়ন পর্যায়ের কৃষি মাঠকর্মীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *