ঢাকাFriday , 19 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাতশালা একাদশের জয়লাভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 November 2021, 22:31

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গনি স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় কামটা ফুটবল মাঠে কামটা মিতালী সংঘের সহযোগিতায়, সিমরা এগ্রো লিঃ সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় খেলায় আব্দুল গনি’র পুত্র আব্দুল কায়ুম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, আলী, সিমরা এগ্রো লিমিটেডের পরিচালক শেখ তাহিরুল ইসলাম, ম্যানেজার শেখ রকিবুল ইসলাম, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের সভাপতি আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, ইউপি সদস্য প্রার্থী মোনায়েম হোসেন, আয়োজক কমিটির সদস্য ফরিদ হোসেন প্রমুখ।
উদ্বোনীয় খেলায় ভাতশালা ফুটবল একাদশ ও মাহমুদপুর ফুটবল একাদশ অংশ নেন। খেলায় ২-১ গোলে ভাতশালা ফুটবল একাদশ জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *