ঢাকাWednesday , 17 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির প্রতাপনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 November 2021, 22:37

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন, সহ সভাপতি লেয়াকাত হোসেন, সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনসার আলী, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মোফাজ্জেল হোসেন, নওশের আলী, যুবলীগের সভাপতি জি,এম আব্দুল বারী, সেক্রেটারি আসাদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আলিমুজ্জামান, সেক্রেটারি আজমির হোসেনসহ দলীয় নেত্রীবৃন্দ।

সভায় ৯টি ওয়ার্ডের মধ্যে ৪নং ওয়ার্ডের সভাপতি ও ৭নং ওয়ার্ডের সেক্রেটারি বাদে সকল সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকাত হোসেনকে ২নং ও ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের নাম সকলের সর্বসম্মতি ক্রমে নৌকার মনোনয়ের জন্য প্রস্তাব গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *