ঢাকাMonday , 15 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সাধু যোসেফের বর্ষ সমাপ্তিতে তীর্থ যাত্রা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 November 2021, 22:31

গত ৮ নভেম্বর হইতে ১৪ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা ধর্ম পল্লীর শানতলা উপধর্ম পল্লীর পবিত্র পরিবারের গির্জায় সপ্তাহ ব্যাপী সাধু যোসেফের (নবী ইউসুপ) বর্ষ সমাপ্তিতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে তীর্থ যাত্রা অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর সকাল ১১ টায় সাতক্ষীরা ধর্ম পল্লীর পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তির স্বাগত বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ দিনে সেনেরগাতি, নগরঘাটা, মানিকহার উপধর্ম পল্লীর ৪৮০ জন ভক্তজন অংশগ্রহণ করে এবং খ্রীষ্টযাগ উৎসর্গিত হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার মেলেসিও এস.এক্স।
৯নভেম্বর সকাল ১১ টায় ধানদিয়া, জয়নগর, ক্ষেত্রপাড়া, ওফাপুর ও জেলটুপী উপধর্ম পল্লীর ৪৪৫ জন ভক্তজন অংশগ্রহণ করে এবং খ্রীষ্টযাগ উৎসাহিত হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার নরেন জে বৈদ্য।

১২ নভেম্বর সকাল ১১ টায় রঘুনাথপুর, গোয়ালচাতর, কাজীরহাট, শাকদহ, ঋশিল্পীর গোপীনাথপুর উপধর্ম পল্লীর ৪৭০ জন ভক্তজন অংশগ্রহণ করে এবং খ্রীষ্টযাগ উৎসাহিত হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার আনন্দ মন্ডল।
১৩ নভেম্বর সকাল ১১ টায় খোর্দ্দ, কামারালী উপধর্ম পল্লীর ৩৮০ জন ভক্তজন অংশগ্রহণ করে এবং খ্রীষ্টযাগ উৎসাহিত হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার পল্লীর বিশ্বাস।
১৪ নভেম্বর সকাল ১১ টায় শানতলা, সাতক্ষীরা, বুধহাটা, জালালপুর, খলিষখালী উপধর্ম পল্লীর ৯২৫ জন ভক্তজন অংশগ্রহণ করে। তীর্থ যাত্রার শেষ দিনে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন খুলনা ধর্ম প্রদেশের ধর্মপাল জেমস রমেন বৈরাগী। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় খ্রীষ্ট ভক্তগণ বাদ্য বাজিয়ে এবং ফুল ছিটিয়ে বিশপ মহোদয়কে বরণ করে নেয়। গীর্জা ঘরে প্রবেশেরন পথে সুষ্পারিত ও ধূপারতি দিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়। পরে বিশপ মহোদয় পবিত্র পরিবার সাধু যোসেফ মা-মারিয়া-শিশু যীশুর মূর্তিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা ধর্ম পল্লীর পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তি। নির্ধারিত সময়ে বিশপ মহোদয় পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। বিশপের সাথে উপস্থিত ছিলেন ফাদার পল্লীর বিশ্বাস, ফাদার রিপন, ফাদার লরেন্স ভালোত্তি।
অনুষ্ঠানে সাতক্ষীরা ধর্ম পল্লীর ক্যাটেখিষ্ট ভমিনিক মন্ডল, সিস্টার এ্যানি, সিস্টার নিয়তি, সিস্টার তেরেজা, সিস্টার মার্থা, খুলনা কারিদাসের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস, কেন্দ্রীয় সক্রিয় খ্রীষ্টিয় সমাজের সাধারণ সম্পাদক পৌল সাহা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় খ্রীষ্ট ভক্তগণ উপস্থিত চিলেন। পরে শানতলা উপধর্ম পল্লীর পরিবেশনায় মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান ও কীর্তন গানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী তীর্থ যাত্রা অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আগত খ্রীষ্ট ভক্তগণের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। সমগ্র অনুষ্ঠানের তত্ত¡াবধানে ছিলেন মানিক সরকার, ক্যাটে খিষ্ট ডমিনিক মন্ডল। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *