ঢাকাMonday , 15 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 November 2021, 22:24

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিচালনা পর্ষদ এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও চিকিৎসা সহায়ক সহায়হক সামগ্রী হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

তিনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নিকট এসকল সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সাপ্লায়ার মেশিন, অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, ইসিজি ও আই পি এস হস্তান্তর করা হয়। এসকল সামগ্রী হস্তান্তর কালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাইকা প্রতিনিধি দেবু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, স,ম সেলিম রেজা মিলন, প্রভাষক মোনায়েম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *