ঢাকাSunday , 14 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানিকখালী সেতু ভার্চ্যুয়ালী উদ্বোধন করলেন ওবায়দুল কাদের এমপি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 November 2021, 23:03

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির মানিকখালী সেতু ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মানিকখালী সেতু নির্মানসহ আশাশুনি পাইকগাছা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় খোলপেটুয়া নদীর উপর নির্মিত মানিকখালী সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের ২৫ মে। ৩০৪.৫১ মিটার দৈর্ঘ্য ও ১০.৩ মিটার প্রস্থ সেতুটি নির্মাণ করা হয়েছে ৩৭ কোটি টাকা ব্যয়ে। সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয় ২০১৯ সালের ২৫ মে।

জাতীয় পর্যায়ে ভার্চ্যুয়াল পদ্ধতিতে উদ্বোধন কার্যক্রম শেষ হলে সেতুর ফলক উন্মোচন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ফলক উন্মোচনকালে উপস্থিত সমাগত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, মানিকখালী নদীর কারনে উপজেলার ৫টি ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগে বিপত্তি ছিল। সেতুটি নির্মিত হওয়ায় ঐ ৫টি ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের এবং পার্শ্ববর্তী উপজেলার মানুষের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। সাথে সাথে পইকগাছা হয়ে খুলনায় যাতয়াতের ক্ষেত্রে পথ কমে যাওয়ায় সময় কম লাগবে এবং ভোগান্তির অবসান ঘটল।

সেতুটি পারাপারে যানবাহনের টোল আদায় করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হাইওয়ের সড়কের অংশ হিসাবে সেতুটি নির্মাণ করা হলেও সেতু ব্যবহারকারীদের বড় অংশ গ্রামাঞ্চলের সাধারণ মানুষ এবং আন্তঃ ইউনিয়ন ও উপজেলায় যাতায়াতের জন্য ভ্যান, ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, মোটর সাইকেল ব্যবহার করে এসব মানুষ দিনে অসংখ্যবার সেতু পারাপার হয়ে থাকে। তাদের থেকে টোল আদায় করায় তাদের পক্ষে সেতু ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ছে। তাছাড়া এসব ছোট যানবাহনগুলো স্বল্প ভাড়ায় যাত্রী বহনের কাজ করে থাকে। সারাদিন তাদের ১/২ শত টাকা আয় হলেও সেতু পারাপারে অর্ধেক টাকা টোল দিয়ে তাদের হাতে সংসার চালানোর মত টাকা থাকে না। এজন্য সেতুটিতে টোল আদায় বন্ধ করার দাবী জানান।

উদ্বোধনি অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, উপ সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদিস চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *