সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সমাধান নিয়ে জন প্রশাসন সচিবের মত বিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন সমস্যা, সমাধান ও উন্নয়ন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সরকারী-কেসরকারী কর্মকর্তাদের নিয়ে আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে.এম আলী আজম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবব সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।
মতবিনিময় শুরুর আগে অতিথিরা উপজেলা পরিষদে আগত সেবা প্রার্থীদের বসার জন্য ছায়াবিথী নামে বিশ্রামাগার উদ্বোধন ও পরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন।

Leave a Reply