ঢাকাFriday , 12 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় ধিক্কার মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 November 2021, 22:41

সাম্প্রতিক শারদীয় দুর্গোৎসব ও তৎপরবর্তী সময়ে সংঘটিত নারকীয় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর থেকে একটি ধিক্কার মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাধা শ্যাম সুন্দর মন্দির সাতক্ষীরার অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও সুধাংশু শেখর সরকার।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সৎ সংঘ সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুকৃতি রায়, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, প্রচার সম্পাদক বিকাশ দাস, সোনাতন দাস, এড. তারক মিত্র, ডা: সুব্রত ঘোষ, বিশ্বজিত বাছাড়, অরবিন্দ মন্ডল, মিলন রায়, সুজন বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন কর্তৃক সাম্প্রদায়িক হামলার মিথ্যাচারের প্রতিবাদে তার পদত্যাগ এবং অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও প্রত্যেকটি সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রæত বিচার দাবি করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *