ঢাকাFriday , 12 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফেয়ার মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 November 2021, 22:44

দেবহাটা ব্যুরো: দেবহাটা জনপদের মানুষের চিকিৎসা সেবা দোরগড়ায় পৌছে দেওয়ার লক্ষে দেবহাটা উপজেলার সেচ্ছাসেবি সংগঠন ফেয়ার মিশন বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আ্সছে। এই ধারাবাহিকতায়  ১২ নভেম্বর-শুক্রবার দেবহাটা উপজেলার শান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, ফেয়ার মিশনের উপদেষ্টা ও ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ৮নং ওয়ার্ড ই্উ,পি সদস্য প্রার্থী নজরুল ইসলাম, প্রশান্ত কুমার, কুলিয়া হাবিবা সার্জিকাল ক্লিনিক পরিচালক রবিউল ইসলাম, ফেয়ার মিশনের সুবর্ণাবাদ-টিকেট শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার, ফেয়ার মিশনের সেক্রেটারী আরিফ বিল্লাহ রানা, জয়েন্ট সেক্রেটারি উত্তর কুমার পাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর শাখার সভাপতি ইমরান হোসেন সুমন, পাঁচপোতা শাখার সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক সাবিব্র হোসেন, ভাতশালা শাখার সাধারণ সম্পাদক জমিরউদ্দীন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে সকাল না হতেই অসংখ্যা নর-নারী স্কুল প্রাঙ্গনে হাজির হন্। গাইনী, মেডিসিন, শিরা ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগন রোগী দেখেন এবং এর সাথে বিনা মূল্যে ্ওষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে কুলিয়া হাবিবা সার্জিক্যাল ক্লিনিকের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়। উক্ত ক্যাম্পে ৪৫০জন নারী পুরুষ চিকিৎসা সেবা নেন। ফেয়ার মিশনের আইডি থেকে সরাসরি লাইফ দেখানো হয়। সমগ্র মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ফেয়ার মিশনের পরিচারক কাদের মহিউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *