ঢাকাThursday , 11 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশশুনিতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও শেখ সোহেলের জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 November 2021, 22:52

আহসান উল্লাহ বাবলু আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় সংগ্রাম,ঐতিহ্য আর সাফল্যের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনকের ভ্রাতুষ্পুত্র ক্রিকেট বোর্ডের পরিচালক, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের জন্মদিন উপলক্ষে উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের উদ্দোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে যোহরের নামাজের পর সিদ্দিকীয়া জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম হোসেনুজ্জামান হোসেনের নিজস্ব কার্যালয়ে কেক কাটা হয়। এসময় নেতা কর্মিরা যুবলীগ ইতিহাস ঐতিহ্য সাফল্য নিয়ে আলোচনা করেন এবং শেখ সোহেলের জন্মদিন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হোসেনুজ্জামান হোসেনের বক্তব্যে মুঠোফোনে তিনি বলেন শুভ জন্মদিন প্রিয় তারুণ্যের শক্তি যুব সমাজের আইকনিক নেতা, সুদর্শন ও মানবিক গুণাবলি সম্পূর্ণ নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আমাদের নেতা ও অভিভাবক শ্রদ্ধেয় শেখ সোহেল ভাই।

আওয়ামী লীগ নামক অনুভূতির এই দলের অনেক অসহায় ও নিবেদিত কর্মীদের কাছে তিনি হলেন প্রিয় আশ্রয়স্থল। করোনার কঠিন সময়ে সাধারণ মানুষের জন্য আপনার হৃদয় উজাড় করে দেওয়া সাহায্য সহোযোগিতা পেয়ে মানুষ সীমাহীন উপকৃত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের যুবসমাজের মানুষের কাছে শেখ সোহেল একটা ভরসার নাম,বিশ্বাস ও আস্থার জায়গা।

দক্ষিণ অঞ্চলে যুবলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিট তার নেতৃত্বে হবে দারণ শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাণ ভোমরা হয়ে আমাদের কে সব সময় ভালোবাসার বন্ধনে বেঁধে রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক বদিউজ্জামান মন্টু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি সরদার, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বর রোজিনা পারভীন ময়না, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আল মামুন, সমরেশ, গাউসুল আজম, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলীম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা ডালিম হোসেন, জাহিদ, মৃন্ময় মন্ডল, সুমন হোসেন সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *