ঢাকাWednesday , 10 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশদহায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ফেসবুকে গুজব ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 10 November 2021, 23:48

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবং ভোটে নিশ্চিত পরাজয় ভেবে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থী বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে একটি চক্র।

বাঁশদহা ইউনিয়নের রেউয়ের বাজার এলাকার আবুল কাশেম’র ছেলে রিয়াজ নামে একটি ফেইসবুক আইডিতে বুধবার (১০ নভেম্বর) রাত ৯টার পরে বাঁশদহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মফিজুর রহমানের প্রার্থীতা বাতিল হচ্ছে। সে বাঁশদহার ভোটার নয়। মহামান্য হাইকোর্টে রিট হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চরম মিথ্যা বানোয়াট ও গুজব এবং অপপ্রচার চালাচ্ছে। গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন বাঁশদহা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাস্টার মফিজুর রহমান।
মিথ্যা অপপ্রচার নিয়ে বাঁশদহা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাস্টার মফিজুর রহমান বলেন, আমি ইতিমধ্যে নির্বাচন অফিসে ঐ গুজবের বিষয়ে অভিযোগ দিয়েছি। গুজব ও অপপ্রচারে কেউ কান দিবেনা। আমি আপনাদের এলাকার সন্তান এবং পাঁচরখী গ্রামের ভোটার। একটি কুচক্রী মহল, আমি বাঁশদহা এলাকার ভোটার না বলে যে অপপ্রচার চালাচ্ছে তা ঢাহা মিথ্যা কথা। আমার প্রার্থীতা বাতিল হচ্ছে বলে যেটা অপপ্রচার চালালো হচ্ছে তা সম্পূর্ণ গুজব ও চরম মিথ্যা কথা। আপনার কোনো ভাবেই অপপ্রচারে বিভ্রান্ত হবেনা। আমার যদি প্রার্থীতা বাতিল হতো তাহলে কি আমি নির্বাচনে অংশ নিতে পারতাম না। তাও আবার ভোটের আগের দিন রাতে এই অপপ্রচার। আবারও নিজেদের তৈরী জাল কাগজ পত্র তৈরী করে আমার ইমেজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। এক কথায় মাছ না পেয়ে ছিপে কামড়। আমার নির্বাচনী এলাকা বাঁশদহার জনগণের প্রতি আমার আকুল আবেদন আপনারা গুজবে কান দিবেননা। আপনাদের ভালবাসায় আমি ধন্য। আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসায় আমি এবার বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *