ঢাকাMonday , 8 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার জয়নগরে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2021, 22:57

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) খাতের আওতায় জেলা তথ্য অফিস সাতক্ষীরা কর্তৃক ০৮ নভেম্বর ২০২১ তারিখ কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড গাজনা গ্রামে এবং ২ নং ওয়ার্ড সরসকাটি গ্রামে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জনাব সালমা আক্তার এবং গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জনাব ফারহানা রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান জনাব বিশাখা তপন সাহা, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান ও মহিলা ইউপি সদস্য জনাব তানজিলা খাতুন। জেলা তথ্য অফিসার জনাব মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি তথ্য অফিসার জনাব মোঃ রমজান আলী, ঘোষক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। আয়োজনে জেলা তথ্য অফিস সাতক্ষীরা। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *