ঢাকাMonday , 8 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2021, 22:29

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা দেওয়া হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটি ঘোষনা দেওয়া হয়। প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সিঃ সহ-সভাপতি আঃ আলীম, সহ-সভাপতি সচ্চিদানন্দে সদয়, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, বোরহান উদ্দিন বুলু, নূর আলম, আকাশ হোসেন, গোলাম মোস্তফা, মাসুদুর রহমান, আশিকুজ্জামান আশিক, হাসান ইকবাল মামুন, জগদীশ চন্দ্র সানা, সুব্রত কুমার, বাহবুল হাসনাইন, শেখ আরাফাত, আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রেসক্লাবের নির্বাচিত কর্মকর্তা ও মনোনীত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।
কমিটির সভাপতি এস এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এমএম নুর আলম, দপ্তর সম্পাদক এম হাবিবুল্লাহ বিলালী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান ইকবাল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রঃ শেখ আশিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য জি এম মুজিবুর রহমান, জিএম আল ফারুক ও সমীর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *