ঢাকাMonday , 8 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার ও বৃহস্পতিবার টিকা দেওয়া হবে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2021, 22:36

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন ইউনিয়নের ৫টি কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার ও বাকি ক্লিনিকগুলোতে ১১ নভেম্বর করোনা টিকা প্রদান করা হবে। প্রত্যেক ক্লিনিকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে।
উপজেলার বড়দল, আশাশুনি সদর, শ্রীউলা, খাজরা ও কাদাকাটি ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে এবং প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া, কোলা ও কল্যানপুর কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার (৯ নভেম্বর) কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা প্রদান করা হবে।

বাকি শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, আনুলিয়া ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে এবং প্রতাপনগর ইউনিয়নের চাকলা, কুড়িকাহনিয়া ও নাকনা কমিউনিটি ক্লিনিকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোভিড-১৯ প্রথম ডোজ প্রদান করা হবে। তবে কাউকে ২য় ডোজ প্রদান করা হবে না এবং রেজিষ্ট্রেশন ছাড়া টিকা প্রদান করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *