ঢাকাSunday , 7 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার খলিলনগর ইউপির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 November 2021, 22:52

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) সকালে ইউনিয়নবাসীর আয়োজনে, ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা উত্তম ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুজ্জামান সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা মীর মহাসিন হোসেন ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের সহ¯্রাধিক নাগরীক উপস্থি ছিলেন। সভা শেষে- অতিথি এবং ইউনিয়নের নাগরীকদের সাথে নিয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু সহ সকল সদস্যরা আনুষ্ঠানিক ভাবে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *