ঢাকাSunday , 7 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় মটর সাইকেল প্রতীকের নির্বাচনি পথ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 November 2021, 21:43

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলামের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ঝাউডাঙ্গা জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে নির্বাচনি পথসভার আয়োজন করে এলাকাবাসী। পথসভায় গোলাম মোস্তফা বিস্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান বর্তমান মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ১১ নভেম্ববরের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করতে পারলে ইউনিয়ন বাসীর সকল ট্যাক্স মওকুফ করে দেবো। এজন্য ব্যক্তিগত ভাবে ট্রাস্ট গঠন করে ট্রাস্টের টাকা দিয়ে ইউনিয়নবাসীর ট্যাক্স পরিশোধ করে সবার বাড়িতে রশিদ পৌছে দেয়া হবে’। তিনি আরো বলেন, ‘আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যে সমস্ত কাজ অসমাপ্ত ছিল এবার পাশ করলে সে কাজ সম্পন্ন করবো ইনশাআল্লাহ’। গত শনিবার সকালে নৌকা সমর্থক কর্তৃক মটর সাইকেল কর্মীদের উপর পাথর ঘাটায় হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঝড় গেল বন্য গেল শুধু আইডি কার্ড নিয়ে যায় কিন্তু কোন কাজ হয় না।

ইউনিয়নে এনজিও গুলো আর কাজ করতে আসে না। এনজিও কর্মীরা বলে চেয়ারম্যানকে পাওয়া যায় না। এছাড়া যারা গায়ের জোরে ক্ষমতায় আসতে চায় এমন ব্যক্তিদের নির্বাচিত করে সমাজ কিছুই পাবে না। তাই আগামী ১১ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়ের মালা পরবেন’। নির্বাচনি পথসভায় আরো বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর হোসেন, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেন, রকনুরজ্জান শেখ, আঃ হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মোঃ আঃ বারিক। পথসভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাও. মুহাম্মদ আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *