ঢাকাWednesday , 3 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2021, 22:14

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা বাজার তদারকি টিমের (২৫ অক্টোবর) বুধবার বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের বাদামতলা মোড় ও ভোমরা স্থলবন্দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)। বাজার তদারকি টিম সাতক্ষীরার সদর উপজেলার বাদামতলা মোড়ে ও ভোমরা স্থলবন্দরে বিভিন্ন হোটেল, ঔষধ ও অন্যান্য দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন এবং প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় বাদামতলা মোড় ভাইভাই হোটেলে ৫ হাজার ও রুকাইয়া বস্ত্রালায়ে ৩ হাজার এবং ভোমরা স্থলবন্দরে রাধুনী হাউজ অ্যান্ড রেস্টুরেন্টে ২ হাজার, শাহা হোটেলে ৩ হাজার ও জাকির হোটেলে ২ হাজার টাকা মিলে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ৩৭,৩৮,৪২ও৪৩ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *