ঢাকাMonday , 1 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা চৌমহনী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 November 2021, 23:00

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: রবিবার (১লা নভেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জের নলতা চৌমহনী বøাড ব্যাংক এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘‘মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নলতা চৌমহনী ব্লাড ব্যাংক এর সভাপতি মোঃ শাহিন ফারহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মোবাইল কনফরেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মোঃ নাজমুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস. এম. আসাদুর রহমান সেলিম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা এ,এম,আর কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ,নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহছান কবির টুটুল,নলতা চৌমহনী ব্লাড ব্যাংক এর সভাপতি শাহীন ফারহান,সহ সভাপতি শাহীন কাদির, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবুল কালাম বিন আকবর। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন একজন মানুষের রক্তের বিনিময়ে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচতে পারে,তাই সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *