ঢাকাSunday , 31 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এসএম গ্রæপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে কলারোয়া ফুটবল একাদশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 October 2021, 22:54

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারেয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলায় সপ্তমগ্রাম ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়েছে কলারোয়া ফুটবল একাডেমী।
রবিবার (৩১ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ১৭মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় আশরাফুল গোল করে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ২ মিনিটে কলারোয়ার ১৩নম্বর জার্সিধারী খেলোয়াড় শামিম গোল করে দলকে ব্যবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই দুই গোলেই সপ্তমগ্রাম রিক্রেয়েশন ক্লাবকে হারায় কলারোয়া ফুটবল একাডেমী। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও মোশারাফ হোসেন। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও রুস্তম আলী।

অসংখ্যা দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কপাই সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, করারোয়া গালস পাইলট হাইস্কুলের প্রাধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ফুটবলার খালিদ, অপু, সনজয়, সোহাগ হোসেন, ক্রিড়া প্রেমী আশরাফুল, গৌতম, রুস্তম, সিয়াম, রাসেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *