Sunday, 6 September 2026

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি: শওকত আউট সজল ইন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 October 2021, 22:43

নিজস্ব প্রতিনিধি, কালিগঞ্জ : শেষ মুহ‚র্তের চমক। কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গাজী শওকত হোসেনের নৌকা প্রতীক কেড়ে নেয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগের সজল মুখার্জীকে দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি জানা জানি হয়েছে।

জানা গেছে, গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণ ভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দেশের অন্যান্ন স্থানের সাথে কালিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। ওই সভায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পান গাজী শওকাত হোসেন।

এরপর থেকে দলীয় নেতা কর্মীরা গাজী শওকতের বিরুদ্ধে মানববন্ধন সভা-সমাবেশ করতে থাকে। প্রার্থী পরিবর্তনের জন্য সজল মুখার্জী গাজী শওকতের বিপক্ষে নানা তথ্য উপাত্ত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।
সর্বশেষ আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দলীয়ভাবে গাজী শওকাতকে বাদ দিয়ে তার স্থানে সজল মুখার্জীকে দলীয় মনোনয়ন দেয়া হয়। আর এই প্রথম সাতক্ষীরায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পরিবর্তনের ঘটনা ঘটল। এলাকা বাসি এটাকে শেষ মুহুর্তের চমক হিসেবে বিবেচনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *