ঢাকাWednesday , 27 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 October 2021, 23:22

তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও “শেখ রাসেল দিবস ২০২১” উপলক্ষে
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭অক্টোবর) সকাল ১০টায় আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী স্বজন বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকারী মিস তুলি এবং তৃতীয় স্থান অধিকারী জাহিদ হাসান রাতুল। প্রতিযোগিতার শেষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ‘ ছোট ছেলেমেয়েদের এই ইতিহাস ও বিষয়গুলো জানানোর যে উদ্যোগ, তা আসলেই প্রশংসনীয়। আমরা বন্ধু ফাউন্ডেশন এর যে সুন্দর সামাজিক কল্যাণমূলক কার্যক্রমসমূহ, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাদের ধন্যবাদ জানাচ্ছি ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশন এর আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, জিসান সরদার, সামিউল ইসলাম মুন্না, রাহাদ হোসেন শোভন, আরাফাত । (প্রেস রিলিজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *