ঢাকাTuesday , 26 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা’র আওয়ামী লীগের দলীয় নৌকার ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 October 2021, 22:08

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের নিকট থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেছেন ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে দরীয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৫নং দেবহাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তজা মো. আনারুল হক ও ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন সাহেব আলী। দলীয় চেয়ারম্যান প্রার্থীরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের নিকট থেকে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন।

উল্লেখ্য যে, আগামী ২ নভেম্বর তৃতীয় ধাপের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আকবর আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শওকাত আলী প্রমুখ। তৃতীয় ধাপে দেবহাটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলামের নিকট থেকে দলীয় মনোনয়ন গ্রহণ করছেন। এসময় দলীয় চেয়ারম্যান প্রার্থীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *