ঢাকাMonday , 25 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নির্বাচন উপলক্ষে পারুলিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 October 2021, 22:26

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীকে জয়ী করতে পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোসলেউদ্দিন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মৃধা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কুতুবুদ্দীন কাদেরী, নুর মোহম্মাদ, রইছউদ্দীন বিশ্বাস, আঃ গফ্ফার মল্লিক, রফিকুল ইসলাম রফিক, রাশীদুল আলম রশিদ, মোস্তাফিজুর রহমান ময়না, সুভাষ চন্দ্র সরকার, মোহম্মাদ আলী, সাইফুজ্জামান প্রিন্স, মনিরুজ্জামান কেল্টু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা রাশিদুল ইসলাম। সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে নির্বচনে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *