ঢাকাFriday , 22 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা-কালিগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

admin ঢাকা
আপডেট: 22 October 2021, 23:26

ডেস্ক রিপোর্ট : আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এতে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নৌকার প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে।

নৌকার মনোনয়প্রাপ্ত দেবহাটা উপজেলা প্রার্থীরা হলেন, কুলিয়া ইউনিয়নে মো. আসাদুল ইসলাম, পারুলিয়ায় মো. সাইফুল ইসলাম, সখিপুরে মো. ফারুক হোসেন, নওয়াপাড়ায় মো. আলমগীর হোসেন ও দেবহাটা সদর ইউনিয়নে আলী মোর্তজা মো. আনোয়ারুল হক।

কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন, কৃষ্ণনগর ইউনিয়নে শ্যামলী অধিকারী, বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দীন, চাম্পাফুলে মো. মোজাম্মেল হক, দক্ষিণশ্রীপুরে গোবিন্দ চন্দ্র মন্ডল, কুশুলিয়ায় শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, নলতায় মো. আবুল হোসেন, তারালী ইউনিয়নে মো. এনামুল হোসেন, ভাড়াশিমলায় মো. আবুল হোসেন, মথুরেশপুরে মো. ফিরোজ আহম্মেদ, ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন, রতনপুরে এম আলী আল রাজী ও মৌতলা ইউনিয়নে নৌকার মাঝি হয়েছেন মো. রুহুল আমিন।

গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *