ঢাকাFriday , 22 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফেয়ার মিশনের মাদক বিরোধী র‌্যালি নিয়ে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 October 2021, 22:19

কাদের মহিউদ্দীন-দেবহাটা ব্যুরো: ‘‘মাদক মুৃক্ত সমাজ গড়ি, জীবনকে ধন্য করি’’ – এই ¯েøাগানকে সামনে রেখে, দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে দ্বিতীয় বারের মত দেবহাটার জনগণকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষে আগামী ২৫ অক্টোবর/২১. রোজ-সোমবার, সকাল ৯টায়, দেবহাটা উপজেলার পুষ্পকাটি ভাটা ফুটবল মাঠ হতে দেবহাটা ব্যাপী বিশাল বর্ণাঢ্য মাদক বিরোধী সাইকেল র‌্যালি বের হবে।

এই সাইকেল র‌্যালি সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে গতকাল ২২শে অক্টোবর. শুক্রবার, বিকাল ৩ ঘটিকায় কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বেতারের প্রতিনিধি ফারুক মহবুবুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের দেবহাটা থানার আহŸায়ক মহিউদ্দীন হোসেন লাল্টু, আওয়ামী নেতা মজনুর রহমান, ফেয়ার মিশনের সিনিয়র সদস্য জাকির হোসেন, ফেয়ার মিশন ক্যাটারিং সার্ভিসের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ রানা, জয়েন্ট সেক্রেটারি উত্তম কুমার পাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কুলিয়া শাখা সভাপতি মোস্তফা কামাল, পারুলিয়া শাখার সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সখিপুর শাখার সভাপতি ইমরান হোসেন সুমন, গাজীর হাট শাখার সভাপতি ফিরোজ হোসেন, টিকেট সুবর্ণাবাদ শাখার সভাপতি আব্দুস সালাম, বদরতলা শাখার সভাপতি ইকবাল হোসনে, দেবহাটা সদর শাখার সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ভাতশালা শাখার সভাপতি নাজিরউদ্দীন, পাঁচপোতার শাখার সভাপতি আল আমিন ও সেক্রেটারি সাব্বির হোসেন প্রমুখ। র‌্যালিতে ফেয়ারের ৪০০ সাইক্লিষ্ট সহ মোট ৫০০জন অংশ গ্রহণ করবে, র‌্যালিটি দেবহাটা থানার ৪৫ কিঃ মি পথ অতিক্রম করবে, অতিক্রম করা কালিন সময়ে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও দেবহাটায় ৫টি পথ সভা অনুষ্ঠিত হবে।

মাদক বিরোধী সাইকেল র্যাালির উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম, উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান, সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ, বি, এম খালিদ হোসেন সিদ্দিকী, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেবহাটা থানার সিনিয়র সহাকারী পুলিশ সুপার এস, এম জামিল আহমেদ ও সভাপতিত্ব করবেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহসহ উদ্ভোধনী, সমাপনী ও পথ সভায় জেলা ও থানার প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ফেয়ার মিশন আইডি থেকে সরাসরি লাইভ দেখানো হবে এছাড়া ড্রোন ক্যামেরা দিয়ে পুরো র‌্যালি সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হবে। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীন দেবহাটা উপজেলা বাসীকে সাতক্ষীরা জেলার মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় ও বর্ণাঢ্য রালীটি উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *