ঢাকাMonday , 18 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 October 2021, 22:45

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস ২০২১ পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় বিদ্যলয়ের হলরুমে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু’র সভাপতিত্বে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কাদের, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, সাঈদুর রহমান, আবদুল আলীম, আহসানউল্লাহ, বিদ্যুত কুমার, জামিলুর রহমান ও আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শেখ রাসেল কর্ণার উদ্বোধন করেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *