ঢাকাSaturday , 16 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বড় দুর্গাপুর জামে মসজিদে জেলা পরিষদের অনুদান প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 October 2021, 22:01

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড় দুর্গাপুর ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদ সংস্কারে জেলা পরিষদের অনুদান। শুক্রবার ১৫ অক্টোবর জুম্মার নামাজের পূর্বে মসজিদ সংস্কারে এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মহিতুর রহমান। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সাধারণ অসহায় মানুষের সেবা করে যাচ্ছি।

আমার একমাত্র লক্ষ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা। আমার পিতা মরহুম জহর আলী সরদার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি ছাত্র জীবনে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ায় মামলাসহ জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আগামী ইউপি নির্বাচনে আমি দলীয় প্রতীক নৌকা পাব এটা আমার দৃঢ় বিশ্বাস। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি মোঃ মাহবুবর রহমান মোড়ল, সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন মোড়ল, মসজিদের ইমাম হাফেজ মারুফ বিল্লাহ, মুসল্লী শহিদুল ইসলাম মোড়ল, ওয়াদুদ মোড়ল,রইস উদ্দিন মোড়ল, নুরুজ্জামান মোড়ল, আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *