ঢাকাWednesday , 13 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পারুলিয়া-সখিপুর বাজার তদারকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 October 2021, 22:32

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিমের (১৩ অক্টোবর) বুধবার সাড়ে ১১ টায় দেবহাটা উপজেলার পারুলিয়া-সখিপুর বাজার তদারকি। জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় দেবহাটা উপজেলার পারুলিয়া-সখিপুর বাজার তদারকি করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)।

কর্মকর্তাগন সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারের ঔষধ, হোটেল ও মিষ্টির দোকান ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় পারুলিয়া বাজারের মেসার্স হাবিব ফার্মেসিতে ৩ হাজার, মেসার্স মোজাদ্দেদিয়া ফার্মেসিতে ১০ হাজার, সখিপুর বাজারের মেসার্স আনজু মনোয়ারা ফার্মেসিতে ২ হাজার এবং মেসার্স জনতা ফার্মেসিতে ১০ হাজার মিলে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উক্ত প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ভোক্তা পর্যায়ে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ে ৩৭ও৫১ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *