ঢাকাTuesday , 12 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 October 2021, 22:26

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় সার্বজনীন দুর্গা পূজা উপলক্ষে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ইউপি সদস্য পদপ্রার্থী অসীম কুমার ঘোষের অর্থায়নে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য গাজী শহিদুল্লাহ। পারুলিয়া সাপমারা খালে নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪টি দল অংশ গ্রহণ করেন। খেলাটি দেখার জন্য খালের দুপাড়ে শত শত মানুষ ভিড় জমান।
খেলায় জেলিয়াপাড়া দল চাম্পিয়ন ও কবির মিস্ত্রির দল ২য় স্থান অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *