ঢাকাMonday , 11 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাথে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 October 2021, 22:41

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মেলন কক্ষে সহকারী পরিচালক মোঃ সাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ।

পাসপোর্ট সেবা ও ভোগান্তি লাঘব করনীয় আলোচনা বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুর্শিদা আক্তার, সদস্য মোঃ সাকিবুর রহমান, মোঃ আব্দুর রব ওয়ার্ছি, ক্যাপ: মোঃ এছাহক্ আলী। বক্তারা বলেন দালাল, সুপারিশ ও অনৈতিক অর্থ লেনদেনের যথাসময়ে পাসপোর্ট প্রদান করা হয়, কিন্তু যথানিয়মে আবেদন করলে কিছু কিছু ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। আবেদনের সিরিয়াল অনুযায়ী পাসপোর্ট প্রদান করা হচ্ছে না। হেল্পডেক্স থেকে প্রথমেই সমস্যা চিহ্নিত না করে পরে বিভিন্ন ধাপে অনৈতিক অর্থ লেনদেন করা হচ্ছে। এছাড়া আরো বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। উক্ত সময়ে পাসপোর্ট সেবা বৃদ্ধির জন্য সেবাগ্রাহকদের সিরিয়াল টোকেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন সহায়তা, নিয়মাবলি লিফলেট বিতরণ, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন, বিবিধ। আরো উপস্থিত ছিলেন সদস্য অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, রেবেকা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *