ঢাকাSunday , 10 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গরুহাটে জাল বিক্রি করতে এসে ভেঙ্গে পড়া গাছের ডালে প্রাণ গেল ব্যবসায়ীর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 October 2021, 22:42

মীর খায়রুল আলম: দেবহাটার পারুলিয়া গরুহাটে মাছ ধরা জাল বিক্রি করতে এসে ভেঙ্গে পড়া গাছের ডালের আঘাতে মারা গেলেন এক জাল বিক্রেতা। রবিবার বিকালে পারুলিয়া গরুহাটের জাল পট্টিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাল বিক্রেতার নাম আব্দুল হান্নান (৬০)। সে সাতক্ষীরার পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের নুরু সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ জাল বিক্রেতা প্রতি হাটের ন্যায় জাল বিক্রি করতে গরুহাটে আসেন। কিন্তু রবিবার জাল বিক্রির সময় পার্শ্ববর্তী একটি মরা গাছের ডাল তার উপর ভেঙ্গে পড়ে। এতে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে হাট কমিটির মাধ্যমে লাশ তার বাড়িতে পাঠানো হয়।

গরুহাট ইজারাদারের আল ফেরদাউস আলফা জানান, আমি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে। মরা গাছ অপসরণ না হওয়ায় ডাল ভেঙ্গে পড়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, বিষয়টি আমার জানা নেই। যহেতু এটি দুর্ঘটনা জনিত মৃত্যু। তাছাড়া এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

এদিকে, এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে বলে তার পরিবার জানান। তবে এঘটনায় আরো কয়েকজন আহত হওয়ার বিষয়টি হাট ইজারা গ্রহণকারীরা গোপন করেন বলেও অভিযোগ উঠেছে। তাছাড়া মরা গাছ অপসরণ না করায় কতৃর্পক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন সর্বস্থরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *