ঢাকাSaturday , 9 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 October 2021, 22:39

সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে প্র্রস্তুতি সভা করেছে তালা উপজেলা জাসদ। শনিবার (০৯ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা ডাকবাংলোয় এ প্র্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও ডা. প্রশান্ত দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সদস্য মো. ইয়াকুব আলী গাইন, শেখ আজিজুর রহমান, কোষাধক্ষ্য মো. মোক্তার আলী সরদার, জনসংযোগ বিষয়ক সম্পাদক মীর মোর্তাজা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান, কৃষি সমবায় ও কৃষি শ্রমবিষয়ক সম্পাদক সরদার মোসলেম উদ্দিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ নুরুল ইসলাম, সদস্য মোল্লা আব্দুর রাজ্জাক, মো. আক্তারুজ্জামান আক্তার, রবিউল ইসলাম, আলী আকবর খান বাচ্চু, মো. আকরাম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবদুল আলীম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম শামীম প্রমুখ।

প্র্রস্তুতি সভায় আগামী ৩১ অক্টোবর তালা উপজেলা সদরে দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে মোল্ল্যা আবদুর রাজ্জাককে তালা উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *