ঢাকাFriday , 8 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় পর্যায়ে বই পড়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2021, 22:24

নিজস্ব প্রতিনিধি : এবার জাতীয় পর্যায়ে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। বিষয়টি নিয়ে গতকাল পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর বই পড়া প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে ৩টি গ্রæপে ১০জনকে বাঁছাই করা হবে।

বই পড়া প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপরে গুরুত্বারোপ করা হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।

সভা শেষে লাইব্রেরির জীবন সদস্য অনুমোদন, লাইব্রেরির সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থ কেন্দ্র যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে কর্মকর্তারা গুরুত্বারোপ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *